আদালতের আদেশ অমান্য করে বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখল, আহত ৪
রাজবাড়ীর বালিয়াকান্দিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর নামীয় জমিতে জোরপূর্বক ঘর উত্তোলনে বাধা দেয়ায় মেয়ে মনোয়ারা বেগম, রাহেলা বেগম, পুত্রবধূ সোনিয়া বেগম ও জেসমিন বেগমকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ চৌধুরীর ছেলে আহম্মদ হোসেন চৌধুরী ও তোফাজ্জেল হোসেন চৌধুরী জানান, বৃহস্পতিবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর কলেজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ চৌধুরীর স্ত্রী লতিফা বেগমের নামীয় জমিতে জোরপূর্বক কলাগাছ ও আমগাছ কর্তন করাসহ ঘর উত্তোলন করে একই ইউনিয়নের বড়হিজলী গ্রামের আকবর আলীর ছেলে আশিকুর রহমানসহ হেলমেট পরিহিত ৪০-৫০ জন ভাড়াটিয়া লোকজন। এই দখলে বাধা দেয়ায় ৪ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
তারা আরো জানান, আমাদের মা লতিফা বেগমের নামীয় জমি অবৈধভাবে দখলের বিষয়ে আমরা টের পেয়ে রাজবাড়ী আদালতে ১৪৪ ধারার মামলা দায়ের করি।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মদ চৌধুরীর জামাতা জয়নুল আবেদীন জানান, অবৈধভাবে দখল করাসহ মুক্তিযোদ্ধার সন্তানদের মারপিটের বিষয়ে থানা পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দখলদাররা পালিয়ে যায়। পুলিশ চলে গেলে পুনরায় এসে কাজ শুরু করে। জমির বেশিরভাগ মালিক এলাকায় না থাকার কারণে জোরপূর্বক দখল করছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত আশিকুর রহমান জানান, আমার নামীয় ক্রয়কৃত জমি ও কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমার জমিতে আমি ঘর উত্তোলন করছি। আমি কোনো দখল করছি না।
বালিয়াকান্দি থানার এসআই রাজীবুল ইসলাম জানান, মারধোর ও দখলের একটি অভিযোগের পরিপেক্ষিতে সরেজমিন তদন্তের জন্য এসেছি। তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি