ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মধুখালীতে জেলা প্রশাসনের করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যালোচনা সভা অনুষ্ঠিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৭:৩

ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল ৫টায় উপজেলা মিলনায়তনে মধুখালী উপজেলায় কোভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে পর্যালোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম, সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মধুখালী পৌরভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, কামালদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুল বাশার, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, অর্চনা রানী দাস প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সালামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার সকল প্রচেষ্টা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে কাজ অব্যাহত আছে। নিয়মিত খাদ্যশস্য বিতরণ করা হচ্ছে, এটি চলমান থাকবে। এই মহামারী থেকে বাঁচতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এজন্য সবাইকে একযোগে সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করতে হবে। তা না হলে করোনা ভয়াবহ আকার ধারণ করবে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত