ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ৩:৩৮

কমলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমাবেশের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট এমসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান।

উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্য সচিব প্রভাষক সেলিম আহমদ চৌধুরী ও শিক্ষক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদ ড. আবুল ফতেহ ফাত্তাহ ডিন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক ভাষাবিজ্ঞানী ড. সেলু বাসিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান  বিলকিস বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুননাহার পারভীন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহ্বায়ক আহমদ সিরাজ। আলোচনা সভা শেষে শিক্ষক কবি সাজ্জাদুল হক স্বপনের কাব্যগ্রন্থ অনুভবের ছোঁয়া বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান