ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

মৎস্য সেক্টরে মহাদুর্নীতিবাজ হিসেবে খ্যাত সেই সোহেলের বিরুদ্ধে তদন্ত শুরু


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ৩:৪৯

মৎস্য বিভাগে মহাদুর্নীতিবাজ হিসেবে পরিচিত উপ-সহকারী প্রকৌশলী সোহেল আহম্মেদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মন্ত্রণালয়। বিভিন্ন দৈনিকে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের পর মৎস্য বিভাগ তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করার উদ্যোগ নিয়েছে। আগামী সোমবার মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক তোফাজ উদ্দীন ঝিনাইদহে আসছেন। তিনি ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তার অফিসে দুর্নীতিবাজ সোহেল আহম্মেদের দুর্নীতি তদন্ত করতে ভুক্তভোগীদের বক্তব্য শুনবেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, ঠিকাদারি কাজ দেয়ার নাম করে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা থেকে প্রায় ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া পুকুর খনন বাবদ অনেক এস্কেভেটর (ভেকু) মালিক তার কাছে টাকা পাবেন। তার দুর্নীতির কারণে ঝিনাইদহ জেলা মৎস্য বিভাগ গত দুই বছর কোনো প্রকল্প গ্রহণ করতে পারেনি। এদিকে, টাকা অদায়ে ব্যর্থ হয়ে ঝিনাইদহের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে চেক ডিজঅনারের একাধিক মামলা করেছেন ঠিকাদাররা।

ঝিনাইদহ জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন, হরিণাকুণ্ডুর ইমারত হোসেন, হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের ঠিকাদার আব্দুল গনি, ঝিনাইদহ শহরের লিমা এন্টারপ্রাইজের মালিক আশরাফুল আলম মফিজ ও শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকার তালহা এন্টারপ্রাইজের মালিকসহ ঝিনাইদহের এক ক্ষমতাধর সংসদ সদস্যের ভাতিজাও উপ-সহকারী প্রকৌশলী সোহেল আহম্মেদের কাছে টাকা দিয়ে ধরা খেয়েছেন। এ নিয়ে বিভিন্ন দৈনিকে তথ্যভিত্তিক খবর প্রকাশিত হলে মৎস্য অধিদপ্তর তদন্তের উদ্যোগ গ্রহণ করে। আগামী সোমবার সকাল ১০টায় ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তার অফিসে তদন্তকাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

এমএসএম / জামান

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ

মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মোতাকাব্বীর আহমেদ