মিরসরাইয়ের মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ১০ কমিটির সভা সম্পন্ন হয়েছে। শনিবার (৮ অক্টোবর) সকালে আবুতোরাব স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান রুহেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, সদস্য গিয়াস উদ্দিন, সঞ্জয় বড়ুয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরের ছাফা নয়নসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দলে বিভিন্ন কোন্দল দেখা যাচ্ছে। নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ করে একসাথে কাজ করব। না হলে স্বাধীনতাবিরোধী শক্তিগুলো আমাদের দেশের ক্ষতি করবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied