ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আওয়ামী কার্যক্রম প্রতিহত করতে না পারলে জাতির কপালে দুঃখ আছে : ভিপি নুর


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২২ রাত ৯:২২
দলমত নির্বিশেষে আওয়ামী কার্যক্রমকে প্রতিহত করা ফরজ হয়ে পড়েছে। প্রতিহত করতে না পারলে জাতির কপালে দুঃখ আছে বলে মন্তব্য করেন ভিপি নুরুল হক নুর।
তিনি বলেন, গতকাল রাজু ভাস্কর্যে মার খেয়ে আমাদের নেতাকর্মীরা ঢাকা মেডিকেল চিকিৎসা নিতে যায়। সেখানেও ছাত্রলীগের গুন্ডারা তাদেরকে আক্রমণ করেছে।তাদের মোবাইল মানিব্যাগ চিনিয়ে নিয়েছে।পরে ছাত্রলীগের গুন্ডারা আমাদের নেতাকর্মীদের মারধর কর পুলিশে দিয়েছে। আমরা রমনা থাকার ডিসি সহ উর্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করি।তারা আমাদের নেতাকর্মীদের ছেড়ে দেয়ার আশ্বাস দিয়েছে। কিন্তু পরবর্তী আবার যোগাযোগ করা হলে তারা বলে "ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির চাপে আমরা মামলা নিতে বাধ্য হয়েছি"
তিনি আরো বলেন, পুলিশ বাদী হয়ে আমাদের নেতাকর্মীদের উপর মামলা দিয়েছে(সরকারি কাজে বাধা দেয়ায় মামলা করেছে পুলিশ)। যা অত্যন্ত হাস্যকর। আমাদের নেতাকর্মীরা হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছে। তারা কিভাবে সরকারি কাজে বাধা দিলো আমার বোধগম্য নয়। তারা আমাদের রাজনৈতিক সম্ভাবনাকে নষ্ট করতে, আমাদের ভীতসন্ত্রস্ত করতে বিভিন্ন ভাবে হয়রানি করছে। 
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নুর বলেন, মৌলবাদ বলতে কি বুঝায় আমি জানিনা। তবে বর্তমানে ভারতের তাবেদারি শক্তি মৌলবাদী বলতে ইসলাম ধর্মের অনুসারী ব্যাক্তিবর্গকে বুঝিয়ে থাকে। রাজনৈতিক পায়দা লাভের জন্য সরকার জঙ্গিবাদের নাটক করে।জঙ্গিদের মতের সাথে না মিললে তারা হত্যা করে৷ তাদের নিজের মত প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামীলীগ এদেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। গণতন্ত্রের পরিবর্তে আওয়ামীতন্ত্র কায়েম করেছে। এটা তো জঙ্গিবাদের মতই। 
তিনি আরো বলেন,শেখ হাসিনা সরকার নিজেকে মুক্তিযুদ্ধের চেতনাধারী সরকার হিসেবে দাবি করে। কিন্তু বিরোধী দলে আওয়ামিলীগ থেকে বেশি মুক্তিযোদ্ধা পাবেন। কিন্তু তার পরেও এই সরকার নিজেকে মুক্তিযুদ্ধের ঝান্ডাধারী হিসেবে উল্লেখ করে। এগুলো তাদের অপরাজনীতির অংশ। 
 
উল্লেখ্য, গতকাল(৭অক্টোবর) রাজু ভাস্কর্যে আবরার ফাহাদ স্মরণ সভায় ছাত্রলীগ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করে। এতে ছাত্র অধিকার পরিষদের প্রায় ১৫ ও ছাত্রলীগের ৪ জন আহত হয়।এতে ছাত্রলীগ হত্যার অপচেষ্টার কথা উল্লেখ করে রমনা থানায় মামলা দায়ের করে।এতে ছাত্র অধিকার পরিষদের ১৫ নেতাকর্মী কে আটক করে রমনা থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে