ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বিশ্ব নবী (সাঃ) এর জীবনদর্শন অহিংস দেশ গড়ার পথ দেখায়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-১০-২০২২ রাত ৯:৪২
ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির (এনএফএস) সভাপতি রাহাত হুসাইন বলেছেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) বা বিশ্ব নবী দিবস হচ্ছে প্রিয় নবী হযরত মুহম্মদ (সাঃ) এর জন্ম ও ওফাত দিবস। বিশ্ব নবীর জীবনদর্শন আমাদের অহিংস দেশ ও সমাজ গড়ার শিক্ষা দেয়।
 
শনিবার (৮ অক্টোবর) সংগঠনের দফতর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত গণমাধ্যম পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। 
 
রাহাত হুসাইন বলেন, বিশ্ব নবী (স.) দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল মানুষকে  প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি তাৎপর্যময় কল্যাণকর এই দিবসে  শান্তি, সম্প্রীতি ও অহিংস দেশ ও সমাজ গড়ার আহ্বান জানাচ্ছি।
 
বিবৃতিতে তিনি আরও বলেন, ৫৭০ খৃষ্টাব্দের এই পবিত্র দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব শান্তি ও মুক্তির দূত হিসেবে বিশ্বনবীকে (সাঃ) দুনিয়ায় প্রেরণ করেছেন। পাপাচার, অত্যাচার, মিথ্যা, কুসংস্কার ও সংঘাত জর্জরিত পৃথিবীতে মহানবী (সাঃ) মানবতার মুক্তিদাতা ও ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। অন্ধকার যুগের সকল আঁধার দূর করে সত্যা ও ন্যায়ের আলো জ্বালিয়েছিলেন তিনি। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোর দিশা দিয়েছিলেন হযরত মুহম্মদ (সাঃ)।
 
রাহাত হুসাইন বলেন, মহাবিশ্বের রহমত হিসেবে প্রেরিত বিশ্ব নবীর (সাঃ) এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। রাসুল (সাঃ) এর অনুপম চরিত্র আজীবন বিশ্ব শান্তির পথ দেখাবে। মহানবী (সাঃ) এর শিক্ষায় আমাদের জীবন আলোকিত হোক। মহানবীর (সাঃ) শিক্ষা অনুসরণে অশান্ত, দ্বন্দ-সংঘাতমুখর পৃথিবীতে শান্তি ও কল্যাণ নিশ্চিত হোক ।

এমএসএম / এমএসএম

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন

বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।

ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম

রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ

ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান

আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন

র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প

বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা

উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন

উত্তরায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার