ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও শুকনো খাবার বিতরণ


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২২ দুপুর ১২:৪১

“এসো সবাই মিলে শপথ করি, মা ইলিশ রক্ষাকরি” এই স্লোগানকে সামনে রেখে মা ইলিশ মাছ আহরণ বন্ধে ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষ্যে আজ (৮ অক্টোবর)শনিবার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন এর মাঝের চর মোল্লার বাজারে শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য, পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি’র উদ্যোগে জেলাপ্রশাসক মহোদয়ের দুর্যোগ ও ত্রাণ শাখা হতে ২০০ জন মৎস্যজীবির মাঝে ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়।

উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান আসাদ হাওলাদারসহ ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অনুষ্ঠানে জেলেদের ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে নিষেধ করা হয়। ইলিশের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব বিষয়ে তাদের সচেতন করা হয়। এছাড়া সরকার ভেদরগঞ্জ উপজেলার ১০১৩৮ জন জেলের জন্য ২৫ কেজি করে মোট ২৫৩.৪৫ মে: টন চাল বরাদ্দ দিয়েছে যা অচিরেই জেলেদের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক