সাতক্ষীরায় লিফটে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধার
নিখোঁজের পাঁচ দিন পর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের নিচে সৈয়দ আলী মন্ডল (৮৬) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্গন্ধ বের হলে বিষয়টি নজরে আসে। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে ৪ টা লিফটের মধ্যে একটি লিফট নষ্ট হয়ে গেলেও --মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সংস্কার করে নি, এবং কোন সিলগালা করেননি। ঐ লিফটিতে সচল মনে করে বৃদ্ধ মুক্তিযোদ্ধা সৈয়দ আলী উঠেছিল তার পরেই লিফট নিচে যেয়ে আটকে যায় আর সেখানেই তার মৃত্য ঘটে।
তার পরিবারের দাবি হাসপাতাল পরিচালকের অবহেলায়। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটেছে। নিহত সৈয়দ আলী মন্ডল সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের বৈচনা গ্রামের সৈয়দ আলীর ছেলে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বলে জানিয়েছে তার পরিবার।নিহতের ভাতিজা লোকমান মন্ডল জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যান সৈয়দ আলী মন্ডল। সেখান থেকে তিনি ওষুধপত্র নিয়ে আরও কিছু ওষুধ নেওয়ার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তারপর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বুধবার সদর থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করা হয়।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স.ম কাইয়ুম জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, এটা দুর্ঘটনা। অকেজো ফাঁকা লিফটে উঠতে গিয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গেছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied