ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

'পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ডে' চ্যাম্পিয়ন ইবি'র অভয়ারণ্য


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ৯-১০-২০২২ বিকাল ৭:১

পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড - ২০২২' এর খুলনা বিভাগের মধ্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন 'অভয়ারণ্য'। ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী সংগঠন 'আমব্রেলা ফাউন্ডেশন'-এর উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিবেশপ্রেমী কর্মসূচির ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। রবিবার (০৯ অক্টোবর) সংগঠন সূত্রে এসব তথ্য জানানো হয়।

সংগঠন সূত্রে, গত ৮ অক্টোবর সিলেটের হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর কনফারেন্স হলে সমগ্র দেশ থেকে আসা স্বেচ্ছাসেবী পরিবেশপ্রমী সংগঠন ও ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত মিলনমেলায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।  অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ক্রাউন সিমেন্টের জেলা ইন চার্জ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবি'র নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এএফএম জাকারিয়া, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিলেট জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইমদাদ উল্লাহ ও শহীদুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী নাগরিক ফাতিহা আয়াত৷ তিনি মাত্র দশ বছর বয়সেই বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে কাজ করছেন৷

অনুষ্ঠানে বিশেষ পুরস্কার হিসেবে অভয়ারণ্যকে 'Friend of Environment' হিসেবে ঘোষণা করেন এবং পরিবেশবাদী কর্মসূচীর জন্য সার্টিফিকেট প্রদান করেন। অভয়ারণ্যের হয়ে পুরষ্কার গ্রহণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হাসিন ইন্তেসাফ অর্প বলেন, পরিবেশপ্রেমী অ্যাওয়ার্ড আমাদের জন্য অত্যন্ত গৌরবের৷ গাছহীন বিশ্বে আমরা কখনই টিকতে পারি না। আমাদের বেঁচে থাকা পরিবেশ ও প্রকৃতিকে কেন্দ্র করে। রাষ্ট্রীয় অর্থনৈতিক বিকাশ, ব্যক্তিগত পরিবার এবং জীবিকা নির্বাহের জন্য আমাদের বন সংরক্ষণও বিকাশ করা দরকার। কেবলমাত্র সরকারী বা বেসরকারী পর্যায়ে নয়, স্বতন্ত্রভাবেও যথাযথ উদ্যোগ গ্রহণ করা দরকার এবং সেসব উদ্যোগের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত