শেষ তালিকা ১৫ অক্টোবর
৭ কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা প্রকাশ
দুই দফা সময় পেছানোর পর অবশেষে প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাকার সাতটি সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় মনোনয়ন তালিকা। গতকাল রোববার (৯ অক্টোবর ঢাকা বিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা http://7college.du.ac.bd ওয়েবসাইটে প্রবেশ করে এডমিশন অপশনে ক্লিক করে উচ্চমাধ্যমিক রোল নম্বর, উচ্চমাধ্যমিক বোর্ড বা সমমানের প্রতিষ্ঠান, পাসের সন এবং মাধ্যমিক রোল দিয়ে লগইন করে মনোনীত কলেজ এবং বিষয় দেখতে পারবেন।
এর আগে গত ৫ অক্টোবর ২য় মনোনয়ন তালিকা প্রকাশের কথা থাকলেও ৪ অক্টোবর দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকের অনুরোধে ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ ৬ অক্টোবর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হয়। এই তারিখের মধ্যেই মনোনীত শিক্ষার্থীদের মনোনীত বিষয়ে বা পরবর্তী মাইগ্রেশনে পড়তে আগ্রহীদের প্রথম কিস্তির টাকা দিয়ে পরবর্তী মনোনয়নে আসন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে ঘোষিত ৮ অক্টোবর তারিখেও পেমেন্ট সংক্রান্ত জটিলতায় মনোনয়ন তালিকা প্রকাশ সম্ভব হয়নি।
অপরদিকে, এবার প্রকাশিত তালিকায় নতুন করে ৬ হাজার ৪৫৫ জন (আনুমানিক) ভর্তির জন্য মনোনীত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, আজ সাত কলেজের অনার্স ২০২১-২২ শিক্ষাবর্ষের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে আনুমানিক ৬ হাজার ৪৫৫ জনের মতো শিক্ষার্থী সুযোগ পেয়েছে। আমরা ১ম তালিকার যাদের মনোনীত করেছিলাম তাদের মধ্য থেকে ১৬ হাজার শিক্ষার্থী টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করেছিল। এই তালিকায় মনোনীত হয়েও টাকা জমা দেয়নি প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী। সেসব আসন শূন্য ধরে ২০২১-২২ শিক্ষাবর্ষের বাকি আসন পূরণের জন্য ২য় তালিকা প্রকাশ করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর ৩য় এবং সবশেষ তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি আরো বলেন, দ্বিতীয় তালিকায় যারা মনোনয়ন পেয়েছে তাদের ১৩ অক্টোবরের মধ্যেই টাকা জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। যারা আসন নিশ্চিত করবে না তাদের শূন্য ধরেই পরবর্তী ৩য় তালিকা প্রকাশ করা হবে।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক