ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লামার ইয়াংছায় প্রাবরণা পূর্ণিমার উদ্বোধন


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ১০-১০-২০২২ বিকাল ৫:১৮
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালীর ইউনিয়নের ইয়াংছা জীনামেজু অনাথ আশ্রমে ফানুস উড়িয়ে বৌদ্ধ ধর্মীয় প্রবারণা পূর্ণিমার আনুঠানিক উদ্বোধন করেন আলীকদম সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মোঃ সাব্বির হাসান। লামা উপজেলার ইয়াংছায় জীনামেজু অনাথ আশ্রমে প্রধান অতিথি হিসেবে তিনি আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার মাহা ওয়াগোয়াই  পোয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
প্রধান অতিথির বক্তব্যে লে. কর্নেল মো. সাব্বির হাসান বলেন, ধর্ম যার যার উৎসব সবার, আজ এই জীনামেজু অনাথ আশ্রমে এসে তা উপলব্ধি করতে পেরেছি। অনাথ শিশুদের এত সুন্দর পরিবেশ, আচরণ, উপস্থাপনা দেখে আমি মুগ্ধ।  তিনি জীনামেজু অনাথ আশ্রমের ভিক্ষু জাওমানা ভিক্ষুকে ধন্যবাদ জানান।
 
তিনি আরো বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ মহতি উৎসবের মাধ্যমে সকল ধর্মাবলম্বীদের মানুষের কল্যাণের জন্য প্রার্থনা করেন। তিনি ধর্মীয় উৎসবসমূহ সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা চান। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেম নিয়ে সোনার বাংলা গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে মানবাধিকারকর্মী ও প্রবীণ সাংবাদিক রুহুল আমিন, বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা ভিক্ষু জাওমানা, জীনামেজু অনাথ আশ্রমের জমিদাতা, সাংবাদিক ইলিয়াছ সানি, মৌজা হেডম্যান, পাড়া কারবারি প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা