সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী বরাবর নিসচা লোহাগাড়ার স্মারকলিপি প্রদান
জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির অংশ হিসেবে নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা চূড়ান্ত ও অনুমোদন করার দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১০ অক্টোবর বেলা ১১টায় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো : শরীফ উল্লাহ'কে স্মারক লিপি হস্তান্তর করেন নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম.ইব্রাহিম কবির ও সভাপতি মোজাহিদ হোছাইন সাগর এর নেতৃত্বে নিসচা'র নেতৃবৃন্দরা।
স্মারক লিপি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক সাত্তার সিকদার, হোছাইন মুহাম্মদ শারপু, দপ্তর সম্পাদক মো: আবু ছিদ্দিক, প্রকাশনা সম্পাদক জমির উদ্দীন, কার্যকরি পরিষদ সদস্য মো: ঈসা সোহাগ মিয়া, মো হেলাল উদ্দীন, নাজিম উদ্দীন নেয়াজ, নাছির উদ্দীন বাচ্চু ও ফাহাদ ইবনে হাশেম।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিসচা’র দীর্ঘদিনের পথপরিক্রমায় সড়ক দুর্ঘটনারোধে যে বিষয়গুলো নিয়ে দাবি জানিয়ে আসছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশ নতুন সড়ক আইন তৈরি ও বাস্তবায়ন করা। এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী আপনার উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণীত হলে জনগণের মধ্যে স্বস্থি ফিরে আসে, কিন্তু এই আইনটি আপনার নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো বাস্তবায়ন হয়নি। যার ফলে মূলত আইনটি অকার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ কেউই কার্যকরী ভূমিকা রাখতে পারছেনা।
এছাড়া জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি পিলার যথাক্রমে ১. সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, ২. ঝুঁকিমুক্ত যানবাহন, ৩. সচেতন সড়ক ব্যবহারকারী, ৪. সড়ক দুর্ঘটনায় পরবর্তী করণীয়, ৫. গাড়ি চালনার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেয়া যাচ্ছে না।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এদেশের উন্নয়নে যথেষ্ট সোচ্চার এবং আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। এর ফলে দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে। আপনি উদ্যোগ গ্রহণ করলে সড়ক পরিবহন আইন ২০১৮-এ উপরোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বিধিমালা প্রণয়ন ও অনুমোদন করলে এবং সে অনুযায়ী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল মহল কাজ করলে সড়ক দুর্ঘটনা নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে, যার ফলে SDG-এর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied