ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের ১০দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-১০-২০২২ রাত ১০:১৩

জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ভানুরঞ্জন চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক ও প্রেস ক্লাবের অনারারী জীবন সদস্য মুহাম্মদ কামরুজ্জামান, প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন ও শাহনাজ বেগম পলি। প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন দাবা ফেডারেশনের কর্মকর্তা হারুন অর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে ১০ দিনব্যাপী ক্রীড়া অনুষ্ঠানের প্রথম দিন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ১৮জন সদস্য অংশ নেন। প্রতিযোগিতায় দৈনিক জনকণ্ঠের তপন বিশ্বাস প্রথম স্থান, আলী সানোয়ার (সরাসরি) দ্বিতীয় স্থান এবং ডেইলি অবজারভার পত্রিকার এস এম সাইফুদ্দীন তৃতীয় স্থান অধিকার করেন।

ক্রীড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকালে এয়ারগান শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এমএসএম / এমএসএম

‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ বাস্তবায়নে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা