ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ


জামিল, জামালপুর photo জামিল, জামালপুর
প্রকাশিত: ১১-১০-২০২২ বিকাল ৫:৩০
জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচন করা হয়।
 
সোমবার (১০ অক্টোবর) দুপুরে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে বিশেষ সম্মাননা দেন পুলিশ সুপার মো. নাসির উদ্দিন আহমেদ। সম্মাননার মধ্যে ছিল ক্রেস্ট ও সার্টিফিকেট।
 
ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, আমার এই অর্জনে শ্রদ্ধেয় পুলিশ সুপার স্যারসহ সকল সিনিয়র অফিসারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার জামালপুর থানা টিমের সকল সহকর্মীর প্রতি, যাদের সম্মিলিত কর্মের ফলাফল হিসেবে আমি এই পুরস্কার অর্জন করতে সক্ষম হয়েছি।
 
পুলিশ সুপার জানান, সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন সেপ্টেম্বর মাসে গ্রেফতারি পরোয়ানা তামিল, অপহরণ মামলার আসামি দ্রুত গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার, খুন মামলার রহস্য উদ্ঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলা নিষ্পত্তি, চুরি মামলার রহস্য উদ্ঘাটন এবং চোরাই মালামাল উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তাই জেলা পুলিশের পক্ষ থেকে তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান