চৌদ্দগ্রামে পাইপগানসহ আটক ১
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পাইপগানসহ এনামুল হক (২৮) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত এনামুল হক উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে ও চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি।
জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গুণবতী ইউনিয়নের চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করে। এ সময় বিদ্যালয়ের দপ্তরি এনামুল হককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলা গুণবতী ইউনিয়নে চাঁপাচৌ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি এনামুল হককে পাইপগানসহ গ্রেফতার করা হয়। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
Link Copied