ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক বায়েজিদ ও পাভেলের বিরুদ্ধে মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি ডিইউজের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২২ বিকাল ৫:৩৬

সাংবাদিক বায়েজিদ আহমেদ ও পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সোমবার  জাতীয় প্রেসক্লাবের সামনে ডিইউজে আয়োজিত সমাবেশে নেতারা বলেছেন, হামলা-মামলা করে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না। 

সভাপতির বক্তব্যে সোহেল হায়দার চৌধুরী বলেন, সংবাদ মাধ্যম ও সাংবাদিকরা নানা সমস্যায় জর্জরিত। তাঁর ওপরে যোগ হয়েছে অব্যাহত হামলা- মামলা। অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা কতিপয় দুষ্টু চক্র সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে কণ্ঠরোধ করার অপচেষ্টায় লিপ্ত। এ দুষ্ট চক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। আগামী ২২ অক্টোবর ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিকদের ৭ সংগঠনের ঢাকা সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানানো হয় সমাবেশ থেকে। 

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য রেহানা পারভীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামিউল আহসান শিপু, ঢাকা সাব- এডিটর কাউন্সিলের নির্বাহী সদস্য মনসুর আহমদ।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি