ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় দুর্ঘটনায় রক্তাক্ত সড়ক


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১১-১০-২০২২ রাত ৮:২৯
মঙ্গলবার (১১ অক্টোবর) সড়ক দুর্ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে। ছিড়ে গেছে শিশুর ডান পায়ের পাতা ও রক্তনালী। শিশুটিকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। শিশুটি উত্তর ধুরুং ইউনিয়নের কায়ছার পাড়ার আক্কাস উদ্দিনের মেয়ে তাসপিয়া বলে জানা গেছে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যার আগে ধুরুং বাজার থেকে আকবর বলীর ঘাট রোডের জীপ গাড়িতে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। 
 
তাসপিয়ার মা ও নানি জানিয়েছেন, তারা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফেরার জন্য জীপে উঠার সময় চালক তাসপিয়ার পায়ে জীপ গাড়ির চাকা তোলে দেয়। এতে তাসপিয়ার পরনের জুতা ও জিন্স ছিড়ে রক্তে লাল হয়ে যায়। চাকার নিচ থেকে পা টেনে বের করে জীপ গাড়ির চালক কাইছারসহ অন্যান্যরা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
 
সচেতন মহল জানিয়েছেন, দ্বীপে চলাচল করা ইজিবাইক, টমটম, জীপ গাড়ি, ট্রলি ও লাল গাড়ি হলো সড়ক দুর্ঘটনার মূল উপকরণ। বেপরোয়া গতিতে গাড়ি চালানোসহ এসব গাড়িতে  নিয়োজিত  শিশু চালক, অদক্ষ চালক, অদক্ষ হেলপার দুর্ঘটনার জন্য দায়ী। অভিভাবক কিংবা মালিক পক্ষও এ দায় কোনভাবে এড়াতে পারেন না।
 
এদিকে শিশুটির চিকিৎসার যাবতীয় খরচ মালিকপক্ষ বহন করবে বলে জানা গেছে। 

এমএসএম / এমএসএম

নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা