৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রূপান্তর করতে হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, জনগণের সরকারকে ভাবতে হয় আগামী প্রজন্মের ভালো কীভাবে হবে। তাদের জন্য ভালো দেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে এই সরকার। উন্নত বিশ্বের সঙ্গে দেশকে এগিয়ে নিতে সংস্কার নয় রূপান্তর প্রয়োজন। দেশের ৩৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রূপান্তর করতে হবে। এজন্য ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাইলট প্রকল্প চলছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক কিশোরী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল, এখনই সময় ভবিষ্যত গড়ার, নিশ্চিত করো নিজের অধিকার। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান মনস্ক ও প্রযুক্তিতে দক্ষ শিক্ষার্থী তৈরিতে মনোযোগী হয়েছে সরকার। শিক্ষার্থীরা যেন কেবল প্রযুক্তিতে দক্ষ নয় বরং উদ্ভাবনেও দক্ষ হয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
শিক্ষার্থীদের মানবিক ও সৃজনশীল হিসেবে গড়ে তুলছি। এ সময় শিশু সাংবাদিক কারিমা ফেরদৌসী কেকা বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ওপরে ভর করে চলছে। বিশ্ব এখন তৃতীয় শিল্পবিপ্লবে চলছে, আর সামনে আসছে চতুর্থ শিল্পবিপ্লবের যুগ। চতুর্থ শিল্পবিপ্লবে যেন পিছিয়ে বাংলাদেশ না যায়, সেজন্য প্রয়োজন নতুন শিক্ষাপদ্ধতি।
সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথেম্যাটিকস - এই চারটি বিষয়ের আদ্যক্ষর মিলিয়ে সংক্ষেপে বলা হচ্ছে স্টেম এডুকেশন- বলে মন্তব্য করেন এ শিশু সাংবাদিক।
অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাজা আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শুয়ার্ড ও অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।
প্রীতি / প্রীতি
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক