ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পাথরঘাটায় নৌ পুলিশের ধারাবাহিক অভিযানে জেলেশূন্য বিষখালী নদী


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১:৪
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির ধারাবাহিক অভিযানে ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২২’-এ জেলেশূন্য রয়েছে বিষখালী নদী। গত ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত কাকচিড়া নৌ পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাকচিড়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহরাব হোসেন। 
 
মঙ্গলবার (১১ অক্টোবর) নদীতে অভিযান চলাকালীন গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, প্রতিবারের মতো এবারো সরকারের পক্ষ থেকে ‘মা ইলিশ রক্ষা অভিযান-২০২২’-এর যে পদক্ষেপ রয়েছে তা আমরা যথাযথভাবে পালেনের লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে প্রতিদিনই বিষখালী নদীতে আমাদের টিমসহ কড়াকড়ি টহলের মাধ্যমে মৎস্য শিকার নিয়ন্ত্রণ চলছে। আমরা আমাদের এই অভিযানের সকল কার্যক্রম অব্যাহত রেখে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত কোনো জেলে যেন নদীতে মৎস্য শিকারের উদ্দেশ্যে জাল ফেলতে না পারে সেজন্য প্রতিদিনই আমাদের অভিযান চলবে।
 
তিনি আরো বলেন, মা ইলিশ রক্ষা হলে আমাদের জন্য এটা একটা বড় প্রাপ্তি হবে বলে আশা করি। কারণ চলমান অবরোধে যদি জেলেরা মা ইলিশ শিকার করতে না পারে তাতে আগামী ২৮ অক্টোবরের পর নদীতে বর্তমানের চেয়ে কয়েকগুণ বেশি ইলিশের প্রজনন হবে। এতে জেলেরাও শান্তি পাবে, সাথে সাথে সকল জনসাধারণও স্বস্তি পাবে।

এমএসএম / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে