তাড়াশে মানবিক সহায়তা দিলেন ইউপি চেয়ারম্যান
সিরাজগঞ্জের তাড়াশে নিজের তহবিল থেকে মানবিক সহায়তা দিয়ে করোনা পজিটিভ রোগীর পাশে দাঁড়ালেন বারুহাস ইউনিয়নের বারবার নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান প্রভাষক মোক্তার হোসেন মুক্তা। শুক্রবার (৯ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের নির্দেশনায় উপজেলার বিনসাড়া গ্রামের করোনা পজিটিভ রোগী সাবেক ইউপি সদস্য খলিলুর রহমানের বাসায় গিয়ে এই মানবিক সহায়তা দেন তিনি। মানবিক সহায়তার মধ্যে ছিল- চাল, ডাল, তেল, লবণ ও আটাসহ অন্যান্য সামগ্রী।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করলে উপজেলার মধ্যে ৭ জনের পজিটিভ রিপোর্ট আসে। এরমধ্যে বিনসাড়া গ্রামের খলিলুর রহমানের নাম থাকায় তাকে তার নিজ ভবনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
মানবিক সহায়তা দেয়ার সময় উপস্থিত ছিলেন- উপজেলা জাকের পার্টির সভাপতি ইদ্রিস আলী, ইউপি সদস্য ইলিয়াস হোসেন, সাবেক ইউপি সদস্য আবু বক্কার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান সরকার, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন চার নেতা পরিষদের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আলমামুদ হোসেন প্রমুখ।
এমএসএম / জামান
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ
বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক
পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২
মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ
নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়
হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ
ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার
টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ