কমলগঞ্জে নারীর বসতঘর ভেঙে দিল প্রতিপক্ষ
কমলগঞ্জের অন্তঃসত্ত্বা পারভীন বেগমের বসতঘর ভেঙে দিয়েছে মহিউদ্দিন গং। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মামলার হাজিরা দিতে আদালতে গেলে প্রতিপক্ষ তার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ করা হয়েছে।
পারভীন বেগম বলেন, মৌরসী সূত্রে শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী এলাকায় দক্ষিণের পাহাড় মৌজার খতিয়ান নং ৬০, জেএল নং ৪৩-এর এসএ দাগ ১১০২, হাল দাগ ১৮৩৯ ও ১৮৪০-এর ৭ শতক জমির মালিক তিনি। দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি তিনি জানতে পারেন তার এই জমিটুকু গাজী সালাউদ্দিন ইসলামী একাডেমির দখলে রয়েছে। জমি ফিরিয়ে দিতে একাডেমিকে বললে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে। পরে গত ৩০ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিলে প্রশাসনের হস্তক্ষেপে ওই তালা খুলে দেয়া হয়। জমির এই সমস্যা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সালিশ বৈঠকে বসার কথা ছিল। একই দিনে প্রতিপক্ষের দায়েরকৃত মামলার ধার্য তারিখও ছিল। মামলায় আদালতে হাজিরা দিতে গেলে প্রতিপক্ষ মহিউদ্দিন আহমদ মুহিত ও তার সহযোগীরা বসতঘর ভেঙে গুঁড়িয়ে মালামাল নিয়ে যায়।
বুধবার দুপুরে সরজমিন দেখা যায়, ভেঙে ফেলা ঘর আবার নির্মাণ করছেন পারভীন বেগম।
অভিযুক্ত শমশেরনগর বাজারের শাপলা টেডার্সের মালিক মহিউদ্দিন আহমদ মুহিত বলেন, ইলালউদ্দিন ও তার স্ত্রী হাসনা আহমেদের কাছ থেকে জমি ক্রয় করে জমিতে মাটি ভরাট করে বাউন্ডারি দিয়ে ভোগদখল করছেন। পরে জমির দাগ ভূল হওয়ায় মামলা করে দাগ সংশোধন করে মাপযোগ করে নেন। জমি বিক্রি করতে চাইলে প্রতিপক্ষ পারভীন বেগম জমির মালিকানা দাবি কর তার টিনশেডের ঘরটি দখল করে নেন।
তিনি আরো বলেন পারভীন বেগমের দাবিকৃত দাগের জমি গাজী সালাউদ্দিন ইসলামী একাডেমির দখলে রয়েছে। কিন্তু তিনি আমার খরিদা জমি জোরপূর্বক দখলে নিতে চান।
এ বিষয়ে গাজী সালাউদ্দিন ইসলামী একাডেমির অধ্যক্ষ আব্দুল অদুদ বলেন, পারভীন বেগমের সাথে প্রতিষ্ঠানের জমি সংক্রান্ত কোনো বিরোধ নেই। জমির দাগ ভুল থাকায় মহিউদ্দিন আহমদ মুহিতের সাথে দলিল মূলে জমি বিনিময় করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এমএসএম / জামান
ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই
বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার, ৪ জন গ্রেফতার
রূপায়ণ হাউজিং ও ডক্টরস ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর
ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা
মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি
দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ
কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল
টাঙ্গাইলে খাল দখল করে পৌরসভার ৭ মার্কেট : অস্তিত্ব সংকটে শ্যামা বাবুর খাল
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত ৫৩৮ শিক্ষক কর্মচারীর কল্যাণ ট্রাস্টের অর্থ প্রধান অনুষ্ঠান
বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফেরেননি আব্দুল হক, বাড়ির পাশে জঙ্গলে মিলল লাশ
পুলিশ সুপারের এক বছরের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন
Link Copied