ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

শৈলকুপায় দুপক্ষের সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাংচুর


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ৪:১৯

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের বর্তমান সদস্য কফিল উদ্দিন ও সাবেক সদস্য আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে কফিলের সমর্থক রমজান ও তার ছেলে বাবু মাঠে ধানক্ষেতে পানি নিতে গেলে প্রতিপক্ষ তাদের মারধর করে। এ খবর এলকায় ছড়িয়ে পড়লে কফিলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আবুলের সমর্থকদের বাড়িতে হামলা করে। এ সময় ভাংচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এলকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / জামান

ছয় জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ

মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মোতাকাব্বীর আহমেদ