ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শিশু সাহিত্যিক রফিকুল হক দাদুভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২২ বিকাল ৫:১৪

শ্রদ্ধা আর ভালবাসায় কবি সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি পালন করলো প্রখ্যাত শিশু সাহিত্যিক,শিশু  সংগঠক ও    প্রবীণ সাংবাদিক রফিকুল হক দাদু ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী।  এ উপলক্ষে ১০ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশ শিশু কল্যান পরিষদের কনফারেন্স হলে আলোচনা, স্মৃতিচারন ও ছড়া পাঠের আয়োজন করে  কবি সংসদ বাংলাদেশ। 

প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও ছড়াকার আসলাম সানী, বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত শিশুসাহিত্যিক আনজীর লিটন, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি রেজাউদ্দিন স্টালিন। নজরুল গবেষক মু,নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে কবি সংসদ বাংলাদেশ প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার তৌহিদুল ইসলাম কনক দাদুভাই কে নিয়ে স্মৃতিচারণ বক্তব্য রাখেন।

প্রধান আলোচক ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর, কবি ইউসুফ রেজা, কবি হালিমা বেগম,কবি রওশন আরা, কবি সংসদ বাংলাদেশের নির্বাহী সভাপতি কবি আমিনুল রানা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এর সহ সভাপতি মানিক লাল ঘোষ,  দাদুভাইয়ের পরিবার থেকে তার জীবন সঙ্গী কবি ফাতেমা হক, বাকশালের মহাসচিব কাজী মুহাম্মদ জহিরুল কাইয়ুম, কবি হোসনে আরা হীরা, শিশুসাহিত্যিক গোলাম নবী পান্না, ছড়াকার ওমর ফারুক নাজমুল,  শিশু সংগঠক মিয়া মনসফ,  কবি নুসরাত জাহান, কবি হাফিজা সাথী, কবি শাহী সবুর, সাংবাদিক কামরুজ্জামান জনি,কবি আব্দুল হালিম, মানবাধিকারকর্মী নাজমুল হাসান মিলন, আব্দুল আউয়াল, আজিজুল হক, আব্দুল গনি মিয়া, কবি ও ছড়াকার এম আর মঞ্জু, কবি রুহুল মাহবুব, কবি রুবেল আহমেদ,কবি মারফিয়া খান  খান, ভারতের পশ্চিমবঙ্গ থেকে অংশ নিয়েছেন কবি পত্রলেখা ঘোষ, কবি ইলিয়াস ঘরামি। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাদিয়া ওসমান । 

আলোচনা সভায় বক্তারা বলেন বাংলা ছড়া সাহিত্যে দাদু ভাইয়ের অবদান অপরিসীম।তাঁর শুন্যতা কখনো পূরন হবার নয়।তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন কবিতা ও ছড়ার পঙক্তি হয়ে।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি