ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

পাথরঘাটা-রায়হানপুর সড়কে ইজিবাইক ও টমটমের সংঘর্ষে মা ও শিশু ছেলের মৃত্যু


ইব্রাহীম খলীল, পাথরঘাটা photo ইব্রাহীম খলীল, পাথরঘাটা
প্রকাশিত: ১২-১০-২০২২ বিকাল ৫:৪২
বরগুনার পাথরঘাটায় মালবাহী টমটম ও ব্যাটারিচালিত অটোরিকসার সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে মা পারুল বেগম (৩৫) এবং তার শিশু সন্তান আব্দুল্লাহ (৪)।  বুধবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে পাথরঘাটার শতকর টু লেমুয়া সড়কের আশ্রাব মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সঞ্জয়  কুমার মজুমদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির বিস্তারিত একটু পরে জানতে পারব।
 
নিহত পারুল ও আব্দুল্লাহ্ বরগুনা জেলার আমতলী উপজেলাধীন সোনাখালী গ্রামের মো. হিরন মিয়ার স্ত্রী ও শিশুপুত্র। ঘটনার সময়  পারুল বেগম  পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী এলাকায় তার ননদের বাড়ি (বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনের বাড়ি) যাচ্ছিলেন। দুর্ঘটনার আগে বাইনচটকি ফেরিঘাট থেকে ইজিবাইকযোগে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের নাচনাপাড়ার বটতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময়  পেছন দিক থেকে আসা একটি মালবাহী টমটমের সঙ্গে সংঘর্ষে তারা মারা যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।
 
ইউনিয়নের চেয়ারম্যান মো. মইনুল ইসলাম উভয় গাড়ি ঘটনাস্থল থেকে জব্দ করে রায়হানপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে ড্রাইভার, হেলপারসহ গাড়ি পাথরঘাটা থানা পুলিশ হেফাজতে নিয়ে যায়। 
 
দুর্ঘটনায় রক্তাক্ত মা ও সন্তানকে উদ্ধার করে প্রথমে রায়হানপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। মঠবাড়িয়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার দিকে লাশ মঠবাড়িয়া থেকে বরগুনায় নিয়ে যাওয়া হয়।

এমএসএম / জামান

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে