ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন চৌদ্দগ্রাম থানার এএসআই ইমরান


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ১২:১৬

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লা জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেলেন চৌদ্দগ্রাম মডেল থানায় কর্মরত এএসআই মো. ইমরান হোসেন। বুধবার (১২ অক্টোবর) কুমিল্লা জেলা পুলিশ সুপার কর্তৃক আয়োজিত জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর মাসের মূল্যায়নে চৌদ্দগ্রাম থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার মনোনীত হন এএসআই মো. ইমরান হোসেন।

এ নিয়ে টানা দ্বিতীয়বার কুমিল্লা জেলার শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন তিনি। বুধবার তার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান (বিপিএম, বার)।

এ বিষয়ে এএসআই মো. ইমরান হোসেন মহান আল্লাহ তা’য়ালার শুকরিয়া জ্ঞাপন করে বলেন, আমার শ্রদ্ধেয় পিতা-মাতা, কুমিল্লা জেলা পুলিশ সুপার মহোদয়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) মহোদয়, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক (তদন্ত)-সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সকলের ভালোবাসা নিয়ে নবউদ্যোমে আরো ভালো কাজ করে পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করছি।

এমএসএম / জামান

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক