ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে‌ অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালিত


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৩:৫০
চট্টগ্রামের মিরসরাইয়ে ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।  বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা  উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার, আজমনগর ধুম ইউনিয়ন এলাকায় তিন ফসলি জমি থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান। 
 
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, অলিনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার নজরুল ইসলাম, সার্ভেয়ার তোফায়েল আহমেদ, জোরারগঞ্জ থানার এসআই রতন প্রমুখ।
 
এ সময় ফেনী নদীর ৪নং ধুম ইউনিয়ন অংশে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি শ্যালো মেশিন জব্দ করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ মামলা করে স্থানীয় মেম্বার জিন্মায় ম্যালো মেশিন দুৃটি দিয়ে আসা হয়।
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পশ্চিম জোয়ার (দিয়ার চর) কাটাগাং, আজমনগর এলাকায় তিন ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল প্রভাবশালীি একটি মহল। ফলে হুমকির মুখে পড়ে ওই এলাকার শত শত একর তিন ফসলি জমির চাষাবাদ।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান  অব্যাহত থাকবে। এ বালু উওোলনের ফলে ফসলি জমি তলিয়ে যাচ্ছে। তাই আগামীতে এ ঘাট ইজারা বন্ধের জন্য সুপারিশ করা হবে। 

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত