ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে মাদরাসাছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে ২ বখাটে আটক


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১৩-১০-২০২২ দুপুর ৪:৩৮

কুমিল্লার চৌদ্দগ্রামে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগে হৃদয় (২৬) এবং কামরুল (১৯) নামে দুই বখাটেকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত হৃদয় উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের অলি আহমেদের ছেলে এবং কামরুল পার্শ্ববর্তী শুভপুর ইউনিয়নের কৈয়ারধারী গ্রামের শামসুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা-কাদঘর রাস্তার মাথা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা ইয়াসমিন বেগম বাদী হয়ে হৃদয়-কামরুলসহ অজ্ঞাতনামা আরো দুজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদয় ও কামরুল ভুক্তভোগী ওই ছাত্রীকে মাদরাসায় যাতায়াতের পথে ইভটিজিংসহ নানা ধরনের হয়রানি করত। এ কারণে ওই ছাত্রীর পড়ালেখা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছিল। বুধবার বিকেলে পরীক্ষা দিয়ে মায়ের সাথে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে বাসন্ডা রাস্তার মাথা এলাকায় পৌঁছলে পূর্ব থেকে ওতপেতে থাকা হৃদয়-কামরুলসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন বখাটে ওই ছাত্রীকে অটোরিকসা থেকে নামিয়ে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যেতে চাইলে ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হৃদয় ও কামরুলকে আটক করে। এ সময় তাদের সহযোগীরা পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই অনুপ চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, বুধবার বিকেলে মাদরাসাছাত্রী অপহরণচেষ্টার অভিযোগে মুন্সীরহাট ইউনিয়নের বাসন্ডা এলাকা থেকে হৃদয় ও কামরুল নামে দুই বখাটে যুবককে আটক করা হয়। পরে ভুক্তভোগীর মা ইয়াসমিন বেগম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে আইনিস প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

এমএসএম / জামান

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক