ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইবিতে 'ইসলামী ও আন্তর্জাতিক মানবিক আইন' শীর্ষক সার্টিফিকেট কোর্স সম্পন্ন


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৩-১০-২০২২ বিকাল ৫:০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ইসলামী আইন ও আন্তর্জাতিক মানবিক আইন' বিষয়ে সার্টিফিকেট কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারস্থ আইকিউএসির কনফারেন্স রুমে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এর আগে বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের দ্বিতীয় দিনে 'আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে সুরক্ষিত ব্যক্তি ও বস্ত' বিষয়ে আলোচনা করেন আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল। পরে 'ইসলামী আইনে যোদ্ধা ও যুদ্ধবন্দী' বিষয়ে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীন এবং 'ইসলামী আইন অনুসারে সশস্ত্র সংঘাতে সুরক্ষার ধারণা' ও 'যুদ্ধকালীন বেসামরিক ব্যক্তিদের সুরক্ষায় ইসলামের মৌলিক নীতিমালা' বিষয়ে আলোচনা করেন অধ্যাপক ড. আবুবকর মো. জাকারিয়া মজুমদার।

পরে দুই দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকদের মাঝে সনদ প্রদান করেন আইসিআরসি'র প্রতিনিধিরা। সনদ বিতরণকালে আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোছাঃ সৈয়দা সিদ্দীকা প্রমুখ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত