মাদারীপুরে বিয়ের দাবিতে অনশনরত কলেজছাত্রীকে মারধরের অভিযোগ
মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে অনশনরত অবস্থায় এক কলেজছাত্রীকে বেদম মারধরে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ছেলেপক্ষের লোকজনের নির্যাতন থেকে বাচঁতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী। আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার শিকারমঙ্গল এলাকার উত্তর শিকারমঙ্গল গ্রামের ২নং ওয়ার্ডের বেপারী বাড়িতে প্রকাশ্যে এ মারধরের ঘটনা ঘটে।
সরেজমিন ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার মোহরুদ্দিরচর গ্রামের এক কলেজছাত্রীর সঙ্গে উত্তর শিকারমঙ্গল গ্রামের মনসুর বেপারীর প্রবাসী ছেলে রেজাউল করিম বেপারীর দীর্ঘ ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। এর সুবাদে রেজাউল বেপারী একাধিকবার ওই কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়েও রহস্যজনক কারণে বিয়ে করতে অস্বীকার করে। পরে কোনো উপায় না পেয়ে ওই কলেজছাত্রী বিয়ের দাবিতে রেজাউল করিমের বাড়িতে অনশন করেন। এ সময় কলেজছাত্রীকে অনশনরত অবস্থায় রেজাউল করিমের পরিবারের লোকজন বেদম মারধর করে রক্তাক্ত অবস্থায় ঘর থেকে টেনে-হিঁচরে বের করে দেয়ার চেষ্টা চালায়। পরে এ নির্যাতনের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান তুহিনসহ কয়েকজন মিলে অপচেষ্টা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন বলেন, কামরুজ্জামান তুহিন ওই বাড়িতে উপস্থিত হওয়ার পরই অনশনরত কলেজছাত্রীকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেয়ার জন্য তার ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তুহিন ছেলেপক্ষের আত্মীয়।
অনশনরত নির্যাতিত ছাত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার সঙ্গে রেজাউলের প্রেমের সম্পর্ক ছিল। সে আমাকে বিয়ের আশ্বাস দেয়ার আমি তার বাড়িত উঠেছি। কিন্তু রেজাউলের পরিবার আমাকে মেনে নেবে না বিধায় আমাকে মেরে রক্তাক্ত করেছে। রেজাউলের পরিবার তুহিনসহ বেশ কয়েকজনকে বাড়িতে ডেকে এনে বাড়ি থেকে চলে যেতে বাধ্য করার জন্য খুব চাপাচাপি করছে। রেজাউল আমাকে বিয়ে করবে বলে আমাকে দিয়ে মার্কেট পর্যন্ত করিয়েছে। আমাকে রেজাউল বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।
কামরুজ্জামান তুহিন বলেন, আমি এসেছিলাম বিষয়টি আপস-মীমাংসা করার জন্য। মারধরের বিষয়ে আমি কিছু জানি না।
অভিযুক্ত রেজাউল করিমের বাবা মনসুর বেপারী বলেন, আমরা তাকে মারিনি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
গাইবান্ধায় বাড়ছে অপরাধপ্রবণতা, ছয় মাসে ১২০ ধর্ষণ ও ২৪ খুন
কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির নতুন কমিটির পরিচিতি সভাসহ মেয়র প্রার্থীর আত্বপ্রকাশ
তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পুলিশ অফিসার টিএসআই আসাদুজ্জামান
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ, হয়রানি ও অনিয়মের অভিযোগ
মনোহরগঞ্জে ২০ বছরেও সংস্কার হয়নি সড়ক জনদুর্ভোগ চরমে
শেরপুরে শিক্ষার প্রেরণায় জেলা প্রশাসকের বিদ্যালয় পরিদর্শন, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার
বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক
চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
পেকুয়ায় বন্যার গ্রাসে আনাবিয়া এগ্রো, ক্ষতির আশঙ্কা ২ কোটি টাকা
বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ১
Link Copied