ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় ডিবি পরিচয়ে ফেনসিডিল সেবনে এসে আটক ২


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ১১:৩৫

চুয়াডাঙ্গার দর্শনায় ফেনসিডিলের নেশা করতে এসে গ্যাঁড়াকলে পড়া পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। আটককৃত সোয়েব ও সাজনকে ৩৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ঘটনার ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও গ্রেফতার হয়নি হ্যন্ডক্যাপ নিয়ে পালানো মাদক ব্যাবসায়ী লিমন। এ ঘটনায় দর্শনা থানা পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

জানা গেছে, বুধবার বিকেলে দর্শনার দক্ষিণ চাঁদপুর মস‌জিদপাড়ার নজু জোয়ার্দারের ছেলে লিমনের কাছে ফেনসিডিলের নেশা করেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা হাপানি ক্যাম্পের পুলিশ কনস্টেবল ফিরোজ, চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার বকুলের ছেলে সোয়েব (৩০) ও আলমডাঙ্গা উপজেলার রইতনপুর গ্রামের মকলেছের ছেলে সাজন আলী (২৮)। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিমন ফেনসিডিলের টাকা চাওয়ায় ওই তিনজন নিজেদের চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ পরিচয় দেয়। সাথে সাথে লিমনের হাতে পরিয়ে দেয়া হয় হাতকড়া। অবস্থা বেগতিক বুঝে কৌশলে লিমন পালিয়ে যায়।

এদিকে জনরোষে পড়তে হয় কথিত গোয়েন্দা পুলিশের ওই তিনজনকে। একপর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা ও সন্ধ্যা পেরিয়ে রাত ৯টার দিকে খবর পেয়ে দর্শনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আমান উল্লাহ আমান, সেকেন্ড অফিসার এসআই আহমদ বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে সোয়েব ও সাজন আলীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয় আর পুলিশ সদস্য ফিরোজকে হাফানিয়া ক্যাম্প থেকে ক্লোজ করে নেয়া হয়েছে চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে।

অন্যদিক ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ আটক করতে পারেনি হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী লিমনকে।

 এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ আমান জানান, পুলিশ সদস্য ফিরোজের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। তবে ইতোমধ্যেই তাকে ওই ক্যাম্প থেকে পুলিশ লাইনসে ক্লোজ করা হয়েছে। হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া লিমনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ

মান্দায় মাদক কারবারি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উল্লাপাড়ায় ৯৯টি মণ্ডপে ব্যাপক প্রস্তুতি