ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুর-পল্লবীর ৫ ট্রাফিক পুলিশ বক্সে রিকসাচালকদের হামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ৩:৩০

রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকার ট্রাফিক পুলিশের পাঁচটি বক্সে ব্যাটারিচালিত অটোরিকসা চালকদের হামলার খবর পাওয়া গেছে। এরমধ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। আজ শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত কনস্টেবলের নাম মিজানুর রহমান।

পুলিশ বলছে, তাদের নিয়মিত অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকসা আটক করার পর এ হামলা হয়। এ সময় রিকসা চালকরা ভ্যান ও রিকসায় করে ইটপাটকেল নিয়ে আসে।

যেসব পুলিশ বক্সে হামলা চালানো হয়েছে সেগুলো হলো- কালশী মোড়, মিরপুর-১২, সাগুফতা মোড়, মিরপুর-১০, মিরপুর-১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্স।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন হামলার ঘটনা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশনা আছে ব্যাটারিচালিত অটোরিকসা চলাচল করতে পারবে না। আজ সকালে দুটি রিকসা আটক করার পর চালকরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ও পল্লবীর বিভিন্ন ট্রাফিক বক্সে হামলা চালায়।

তিনি আরো জানান, ব্যাটারিচালিত অটোরিকসা প্রধান সড়কে চালানো যাবে না- এমন নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু তারা এ নিষেধাজ্ঞা মানে না। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।

রিকসা চালকরা বলছেন, ব্যাটারিতে বাহন চললে তাদের শারীরিক কষ্ট কম হয়। এছাড়া তুলনামূলক দ্রুত গন্তব্যে যাওয়া যায় বলে একই সময়ে বেশি ভাড়া পাওয়া যায়।

জামান / জামান

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি