ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে মোটরসাইকেলের আলো চোখে পড়ায় যুবককে ছুরিকাঘাত


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২২ দুপুর ৩:৪৯
মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে রকিব মিয়া (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত রকিবকে সিলেট ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত রকিব একই ইউনিয়নের যোগিবিল গ্রামের ময়না মিয়ার ছেলে।
 
স্থানাীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরছিলেন রকিব মিয়া। পথে মোটরসাইকেলের হেডলাইটের আলো চোখে পড়া নিয়ে তার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চিৎলিয়া গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে জামাল মিয়া (৩০)। একপর্যায়ে ক্ষুব্ধ জামাল রকিব মিয়ার বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে রকিব মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রকিব মিয়াকে দ্রুত উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তার চিকিৎসা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
 
শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান