মাদারীপুরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার মুক্তিযোদ্ধা সন্তান
মাদারীপুরের কালকিনিতে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে প্রশাসনকে ভুল বুঝিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ এনেছে মুক্তিযোদ্ধা সন্তান ও যুবলীগ নেতা বাবুল আকন (৪০)। শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে শহরের কলেজ রোড এলাকার একটি মিডিয়া হাউসে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বাবুল আকন অভিযোগ করেন, গত ২৫ বছর আগে কালকিনি উপজেলার খাসেরহাট বাজারের ১৩৩নং কালাইরচর মৌজার ৯৪নং খতিয়ানের ৯নং দাগে সকল বিধি অনুসরণ করে টিনশেড দোকানঘর তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। ব্যবসায়ী সুবিধার জন্য তার তিন ভাই জহিরুল ইসলাম, নুরুল ইসলাম ও আক্তার হোসেন মিলে ৯১/৮০২, ৯১/৮০৩ ও ৯১/৮০৪নং দাগের ৩টি চান্দিনা ভিটিতে যৌথভাবে ভবন নির্মাণ করেন। পরবর্তীতে তার ভাই জহিরুল তার নিজের অংশটুকু বাবুলের স্ত্রীর নামে হস্তান্তর করে।
বাবুল আকন বলেন, এই বাজারে নিয়মবহির্ভূত আরো ৪৫ থেকে ৫০টি ভবন ও দোকানঘর আছে, যা একজন ব্যবসায়ী উচ্ছেদের জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেন। কিন্তু প্রশাসন সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ৪৬ জন তালিকার মধ্যে আমাদের ডিসিআর ২০২৯ সাল পর্যন্ত নবায়ন থাকলেও তিনজনের অংশীদারের মধ্যে শুধু আমার স্ত্রীর অংশটুকু উচ্ছেদ করার জন্য নোটিস পাঠায়। আমাকে এককভাবে রাজনৈতিক টার্গেট করে প্রশাসনকে ব্যবহার করে এ নোটিস দেয়া হয়েছে। যদি উচ্ছেদ চালানো হয় তাহলে ৪৬টি ঘরেই উচ্ছেদ চালানো হোক।
তিনি আরো বলেন, যদি সরকারের বিধি লঙ্ঘন করার কারণে উচ্ছেদ করতে হয় তাহলে একই অপরাধে বাকি সবার ভবন উচ্ছেদ করা হোক। আমার শুধু একটাই দাবি, কোনো ব্যক্তির জন্য প্রভাবিত হয়ে প্রশাসন একটি মুক্তিযোদ্ধা পরিবারের ওপর নগ্ন হামলা ও উচ্ছেদ অভিযান পরিচালনা যাতে না করে।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, তার ভবনের বিষয়ে আগে অভিযোগ এসেছে তাই আগে উচ্ছেদের নোটিস দেয়া হয়েছে। ওই বাজারের বাকি ভবনগুলোয়ও পর্যায়ক্রমে উচ্ছেদের নোটিস পাঠানো হবে। এখানে কোনো ব্যক্তিকে টার্গেট করা হয়নি।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied