সঙ্কট মোকাবেলায় ঐক্যের বিকল্প নেই : ডিইউজে নেতৃবৃন্দ
ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঘোষিত সাংগঠনিক সপ্তাহ ডিইউজে উইকের চতুর্থ দিনে দৈনিক সমকাল কার্যালয় পরিদর্শন করেছে ডিইউজের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত পত্রিকাটির কার্যালয়ে যায় ডিইউজের প্রতিনিধি দলটি।
ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকতার হোসেন, সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য মহিউদ্দিন পলাশ ও রেহানা পারভীন।
এ সময় দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ডিইউজে নেতৃবৃন্দ। ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম নানামুখী সঙ্কটের মুখে। চলমান এই সঙ্কট নিরসনে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। আগামী ২২ অক্টোবর ২০২২ এ ডিইউজে আয়োজিত সমাবেশে যোগ দিতে দৈনিক সমকাল পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন সাধারণ সম্পাদক আকতার হোসেন। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে আমরা সাংবাদিকদের সমস্যা সঙ্কট দূর করতে চাই।
সাংগঠনিক সপ্তাহ ‘ডিইউজে উইক’ চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। এ সময়কালে বিভিন্ন সংবাদ মাধ্যম কার্যালয় পরিদর্শন করবে ডিইউজের প্রতিনিধি দল। পরিদর্শনকালে সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমস্যা ও সঙ্কট নিরসনে করণীয় নির্ধারণে মতবিনিময়ে অংশ নেবেন ডিইউজে নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান