ভোলার শশীভূষণে চাচার ধারালো অস্ত্রের আঘাতে মসজিদের ইমাম নিহত
ভোলার চরফ্যাসনে জমি সংক্রান্ত মামলা-মোকদ্দমার টাকার হিস্যা নিয়ে তর্কের জেরে ভাতিজা নুরুল ইসলামকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা আবু তাহের, মালেক ও চাচাতো ভাই তারেকের বিরুদ্ধে। শুক্রবার (১৪ অক্টোবর) শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নিজ বাড়িতে এ হামলা ও মারধরের ঘটনা ঘটে।
হামলাকারীদের কবল থেকে স্বামীকে রক্ষা করতে স্ত্রী মরিয়ম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় ও স্বজনরা স্বামী-স্ত্রী দুজনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় আহত নুরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শুক্রবার রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল ইসমলামের মৃত্যু হয়।
মৃত্যু খবর ছড়িয়ে পরলে নিহতের স্বজনারা চরফ্যাসন পৌর সদর থেকে ঘটনার সাথে জড়িত চাচা আবদুল মালেকে আটক করে থানায় সোপর্দ করেন। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের আবদুর রশিদ জমাদারের ছেলে এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন বলে জানা গেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিবেশী জনৈক ব্যক্তির সাথে আবু তাহের জমদার ও নুরুল ইসলামের পরিবারের জমি নিয়ে মামলা-মোকাদ্দমা চলমান ছিল। সম্প্রতি ওই মামলায় আবু তাহের জমাদার ও নুরুল ইসলামরা হেরে যান। মামলায় হেরে যাওয়ার পর মামলার খরচের টাকার হিস্যা নিয়ে চাচা আবু তাহের জমাদার ও নুরুল ইসলাম পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শুক্রবার সকালে ওই টাকার হিস্যা নিয়ে চাচা আবু তাহের জমাদার ও নুরুল ইসলামের মধ্যে তর্ক বাধে। তর্কের জের ধরে চাচা আবু তাহের ভাতিজা নুরুল ইসলামকে খোন্তা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন। স্বামীকে উদ্ধার করতে স্ত্রী মরিয়ম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। স্বামী-স্ত্রী দুজনকে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজন অবস্থায় নুরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, ঘটনার সাথে জড়ির নিহতের চাচা আবদুল মালেক জমাদারকে গ্রেফতারের পর মামলা দায়ের করে কোর্টে পেরণ করা হয়েছে।
জামান / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯