তাড়াশে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন
সিরাজগঞ্জের তাড়াশে শনিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালন করা হয়েছে। সকালে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নারীর বহুমাত্রিক ঝুঁকি, এখনই প্রয়োজন জরুরি পদক্ষেপ গ্রহণ’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ প্রগতি সংস্থা (বিপিএস) তাড়াশ কার্যালয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন সিরাজগঞ্জ জেলা কমিটির আয়োজনে এই দিবস পালন করা হয়।
বাংলাদেশ প্রগতি সংস্থার (বিপিএস) সহ-সভাপতি ও তাড়াশ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আবু বক্কার সিদ্দিকের সভাপতিত্বে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনে উপস্থিত ছিলেন- বারুহাস ইউপি সদস্য মোছা. সীমা খাতুন, তাড়াশ প্রেসক্লাবের সহ-সভাপতি লিটন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বাংলাদেশ প্রগতি সংস্থার (বিপিএস) নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা গাজী মো. করিম বকস্, সমন্বয়কারী ও সাংবাদিক মো. মহসীন আলী. উপ-পরিচালক আশরাফুল আলম পলাশ, প্রোগ্রাম ম্যানেজার নার্গিস খাতুন, মনিটরিং অফিসার বাবলুর রহমানসহ অনেকে।
প্রোগ্রামে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ৫ নারীকে সম্মাননা প্রদান করা হয়।
জামান / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার