রাবিতে চিহ্নমেলা শুরু ১৭ অক্টোবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) লেখক-পাঠক-সম্পাদকদের আসর ‘চিহ্নমেলা’ শুরু হচ্ছে ১৭ অক্টোবর। দুইদিন ব্যাপী এ মেলা শেষ হবে ১৮ অক্টোবর। সাহিত্যের ছোট কাগজ ‘চিহ্ন’ পঞ্চমবারের মতো এ মেলার আয়াজন করছে। ‘চিহ্নমেলা মুক্তবাঙলা’ নামে বিশ্ববিদ্যালয়ের ড. মু. শহীদুল্লাহ একাডমিক ভবন চত্ত্বরে এবারের আসর বসবে। এ মেলায় দুই বাংলার দুই শতাধিক লিটলম্যাগসহ পাঁচ শতাধিক লেখক-পাঠক- সম্পাদকের সমাবেশ ঘটবে। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আয়াজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ‘চিহ্ন’ সম্পাদক অধ্যাপক শহীদ ইকবাল।
অধ্যাপক শহীদ ইকবাল বলেন, মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভারতের প্রসিদ্ধ লিটলম্যাগব্যাক্তিত্ব সন্দীপ দত্ত। মেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন কবি নির্মলেন্দু গুণ। এছাড়া তিন ক্যাটাগরিতে সাহিত্যপুরস্কার , চিহ্ন সারস্বত সম্মাননা ও নির্বাচিত ছোটকাগজকে চিহ্ন লিটলমাগ - সম্মাননা প্রদান করা হবে। এবারে চিহ্ন সাহিত্যপুরস্কার পাচ্ছেন গাজীপুরের কথাসাহিত্যিক হামিদ কায়সার , প্রবীণ সাহিত্যিক ও শিক্ষাবিদ জুলফিকার মতিনকে চিহ্ন সারস্বত সম্মাননা প্রদান করা হবে। এছাড়াও বাংলাদেশের 'তৃতীয় চোখ' এবং ভারতের 'নৌকো' পাবেন চিহ্ন লিটলম্যাগ সম্মাননা।
'চিহ্নমেলা মুক্তবাঙলা ২০২২'-এর অনুষ্ঠানসূচি :
অনুষ্ঠানের প্রথম দিন (১৭ অক্টোবর) সকাল নয়টায় প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে৷ সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ ও লিটলম্যাগ ব্যক্তিত্ব কলকাতার সন্দীপ দত্ত। এরপর সকাল ১০ টায় উদ্বোধন এবং সকাল সাড়ে দশটায় র্যালি অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় শঙ্খ ঘোষ, সৈয়দ শামসুল হক, দেবেশ রায়, আনিসুজ্জামান, হাসান আজিজুল হকের প্রয়াণে 'প্রয়াত-প্রিয়জন' অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সৃষ্টিশীলতার সমাজতত্ত্ব ও লিটলম্যাগ, দুপুর দেড় টায় কবিতা ও গল্পপাঠ (দুই বাঙলা) , বিকাল ৪ টায় ভাষার অনুবাদ, অনুবাদের ভাষা, সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন (১৮ অক্টোবর) বেলা ১১টায় লিটলম্যাগে লেখালেখি, দুপুর বারোটায় পুস্তক ও পত্রিকার মোড়ক উন্মোচন (দুই বাঙলা), বিকাল তিনটায় পরিক্রমামূলক বাংলা গদ্য-আখ্যান ও বাংলার গ্রামজীবন, বিকাল ৪ টায় চিহ্নস্মারক প্রদান, সন্ধ্যা ৬ টায় চিহ্নসম্মাননা, চিহ্নপুরস্কার, চিহ্নসারস্বতসম্মাননা প্রদান ও সমাপনী এবং রাত ৮ টায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২০০০ সালে দেশে ও দেশের বাইরে মননশীল ও সৃজনশীল লেখক তৈরির প্রত্যয়ে যাত্রা করে চিহ্ন। ২০১১ সালে প্রথম বারের মতো আয়োজন করে চিহ্ন মেলা আয়োজন করে। সেই থেকে তিন বছর পর পর এ মেলা আয়োজন করে আসছে ছোট কাগজ। তারই ধারাবাহিকতা পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ চিহ্নমেলা মুক্তবাঙলা’ ।
জামান / জামান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য