ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন এর আয়োজনে পথশিশু উৎসব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২২ রাত ১০:২৯

'একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সকল শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই ছোট্ট শিশুদের আমাদের দেখে রাখতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন তাদের এই শিশুদের পাশে দাঁড়ানো উচিৎ। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কি খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার।'

শনিবার (১৫ অক্টোবর) বিকালে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

আজকের এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেন, 'সঠিক পরিচর্যা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে। সবাই এগিয়ে আসলে, শিশুদের যত্ন নিলে এরা আর পথে থাকবে না। এই শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে। সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে।'

জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করায় তাদের ধন্যবাদ দিয়ে মেয়র বলেন, 'জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে। তাদের পড়াশোনার জন্য ডিএনসিসি থেকে প্রাথমিকভাবে চল্লিশ জন শিশুকে বৃত্তি প্রদান করা হবে। দ্রুতই বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হবে।'

ডিএনসিসি শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নিবে বলেও জানিয়েছেন ডিএনসিসি মেয়র। 

এসময় মেয়র মোঃ আতিকুল ইসলাম উৎসবে অংশ নেয়া শিশুদের সাথে মিশে আনন্দ ভাগাভাগি করেন।

এমএসএম / এমএসএম

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি