ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরের ছলেমানের ইতালির স্বপ্ন কফিনে ফিরল বাড়িতে


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৬-১০-২০২২ দুপুর ১১:৪২
স্বপ্ন ছিল স্বপ্নের দেশ ইতালি যাবেন। বৃদ্ধ কৃষক বাবাকে আর কষ্ট করতে হবে না। স্বপ্ন পূরণ ঠিকই হলো, তবে স্বপ্নকে ছুঁতে হলো মৃত্যুকে সাথে নিয়ে। স্বপ্নকে ছোঁয়ার জন্য দালালের মাধ্যমে লিবিয়া থেকে ইতালির ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় উচ্চ জলরাশি দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ছলেমান শিকদার। 
 
নিহত ছলেমান শিকদার (৩২) মাদারীপুর রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের মহেন্দ্রদী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে কফিনবন্দি ছলেমানের লাশ বাড়িতে পৌঁছলে স্বজনদের কান্নায় হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। পরে বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
 
পারিবারিক সূত্রে জানা যায়, ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে ১২ লাখ টাকা চুক্তিতে গত বছরের ডিসেম্বর মাসে দুবাই যান ছলেমান। সেখান সাত মাস থাকার পর চলতি বছরের আগস্ট মাসে লিবিয়ায় যান। লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য আবারো ছয় লাখ টাকার চুক্তিতে রাজি হন ছলেমান। পরে সেপ্টেম্বর মাসের ১০ তারিখে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ছোট একটি নৌকায় ইতালি রওনা হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ইতালির সীমানার কাছাকাছি যাওয়ার পরে উচ্চ জলরাশি দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নৌকায়ই মারা মারা যান ছলেমান। পরে নৌকায় থাকা সহযাত্রীরা তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখে ১২ সেপ্টেম্বর বাড়িতে ছলেমানের মারা যাওয়ার খবর পাঠান। পরবর্তীতে ইতালির প্রবাসী কল্যাণ সমিতির মাধ্যমে শনিবার ছলেমানের মৃতদেহ বাড়ি পৌঁছায়। 
 
ছলেমানের বাবা মোশারফ শিকদার আহাজারি করতে করলে বলেন, ‘আমার সকল সহায় সম্বল বেইচ্চা বাজানরে বিদেশ পাঠিয়েছিলাম। আজ আমার বাজান লাশ হয় বাড়ি ফিরল। আমি এখন কী নিয়া বাঁচব।’
 
ছলেমানর স্ত্রী রোকসানা বেগম বলেন, ‘মতিন দালালের আশ্বাসে আমার স্বামী ইতালি রওনা হইছিল। আগে যদি জানতাম ওরে পাঠাইতাম না। আমার একটা তিন বছরের ছেলে আছে। ছেলেরে নিয়া এখন কিভাবে বাঁচব। আমাগো ইচ্ছা ছিল পোলাডারে হাফেজ বানাইব, তা আর হইল না।’
 
এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুজ্জামান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ভুক্তভোগী পরিবারের সাথে আমরা যোগাযোগ করব। আমাদের পক্ষ থেকে যতোটুকু সম্ভব সাহায্য করা হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু