আবারো উত্তপ্ত বাজালিয়া
সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়নের নাম বাজালিয়া। কারণে অকারণে রক্তপাতে অশান্ত হওয়ার আওয়াজ উঠেছিল চলতি বছরের ইউপি নির্বাচনের আগে। অর্থাৎ ২০২২সালের ফেব্রুয়ারির আগে ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছিল ব্যাপক। তবে ইউপি নির্বাচন শেষ হলে দীর্ঘ ৮ মাস ধরে শান্ত জনপদ হিসেবেই চিহ্নিত হয় বাজালিয়া।
এর ভেতরে আবারো আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে আহত করে বাজালিয়ার সেই চিহ্নিত দুর্বৃত্তরা।আহত আব্দুর রহমান বাজালিয়ার ৬নং ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। তিনি স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মেম্বারের ছেলে জসিমের ব্যবসায়িক পার্টনার। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাজালিয়া বোমাংহাটের ইউপি সদস্য সৈয়দ মেম্বারের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনেই এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার বাজালিয়ার ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ মেম্বারের ভাগ্নে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. শাকিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার নুরুল কবিরের ছেলে তারেকের সাথে ঝগড়া হয় ১৩ তারিখ। পরে ওই ঘটনার জেরে সাতকানিয়া থানার এএসআই নিজাম এসে পরিস্থিতি শান্ত করতে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিলকে থানায় নিয়ে যান। পরে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত এবং শাকিলের মামা সৈয়দ মেম্বার থানা থেকে শাকিলকে তাদের জিম্মায় নিয়ে আসেন।
শাকিলকে থানা থেকে নিয়ে আসার ক্ষোভে তারেক, রকি, জাহেদ, আহাদ, আনিসুল হক সিকদাররা প্রথমে বাজালিয়া স্টেশনে একটি হোটেলে শাকিলকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দিলে শাকিল পালিয়ে গেলে উল্লিখিত চিহ্নিত দুর্বৃত্তরা প্রকাশ্যে বাজারে এসে অন্তত ২০টি ফায়ার দিয়ে সৈয়দ মেম্বারের ব্যবসায়িক প্রতিষ্ঠান মুদির দোকানের সামনে রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। আহত ব্যক্তিকে প্রথমে সাতকানিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাকিল বলেন, জাহেদ ও তারেকরা আমাকে হত্যার উদ্দেশ্যে যখন হামলা চালাতে আসে তখন আমি জমজম হোটেলের পেছন দিয়ে পালিয়ে এলে তারা বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা আমার মামা সৈয়দ মেম্বারকে হত্যার উদ্দেশ্যে মুদির দোকানে যায়। ওখানেও মামাকে না পেয়ে আমার মামাতো ভাই জসিমের ব্যবসায়িক পার্টনার আব্দুর রহমানকে কুপিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক এসআই শামসুদ্দৌহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মেম্বার বলেন, দুদিন আগে আমার ভাগ্নে শাকিলকে পুলিশকে ধরিয়ে দেয় তারেক। কারণ তারেকের অনেক ক্ষমতা। তারেকের ভাই পুলিশের এসআই। পরে আমার ভাগ্নে শাকিলকে থানা থেকে চেয়ারম্যানসহ ছাড়িয়ে আনলে তার জেরে আমাকে হত্যা করতে আসে জাহেদ, তারেক, রকি, আহাদ এবং সাবেক মেম্বার হোছন, আজাদ, আনিসুল হক সিকদার, রিয়াদ।
হামলার বিষয়ে সাতকানিয়া থানার ওসি তারেক হান্নান বলেন, হ্যাঁ, এ সংক্রান্ত একটি ঘটনা ঘটেছে সত্য। অপরাধীদের ধরতে ইতোমধ্যে মাঠে নেমেছি। ঘটনার বিষয়ে মামলা হচ্ছে। তাদের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি। অপরাধীদের গ্রেফতার করা হবে।
এ বিষয়ে বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত বলেন, ঘটনাটা যতটুকু জানলাম, শাকিল আর আমার পরিষদের সদস্য সৈয়দ মেম্বারকে পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালাতে এসে তাদের কিছু করতে না পেরে সৈয়দ মেম্বারের ছেলে জসিমের দোকানের সামনে আব্দুর রহমান নামে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা।
চেয়ারম্যান আরো বলেন, দুর্বৃত্তদের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে সাতকানিয়া থানাসহ বিভিন্ন থানায়।
এমএসএম / জামান
রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মাদকসেবী কারাদণ্ড
বন্যা কবলিতদের পাশে পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ হাসান
নদীভাঙন কবলিত ময়মনসিংহের বিভিন্ন এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
কলেজ ক্যান্টিনের খাবারে তেলাপোকা, স্বাস্থ্যঝুঁকির অভিযোগ শিক্ষার্থীর।
সেনাবাহিনীর কর্তৃক ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
আলফাডাঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা
জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ
রায়গঞ্জে হত্যা-ধর্ষণের ভয় দেখিয়ে লুটপাট, রক্তাক্ত বিদ্যালয় কর্মচারী
নাচোল থানাকে নিয়ে এআই দিয়ে ভূয়া ছবি পোস্ট: অতঃপর যুবক গ্রেফতার!
শিক্ষামন্ত্রীকে নওগাঁয় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি পরীক্ষার্থীদের
উত্তাল বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিংবোট ডুবে ৪ জেলের মৃত্যু, ১ জেলে নিখোঁজ
চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ২ নম্বর গেট অবরোধ করে বিক্ষোভ