ক্যান্সার সচেতনতায় ইবিতে ক্যাপের গোলাপী শোভাযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্তন ক্যান্সার সচেতনতায় গোলাপী সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী ও সচেতনতামূলক সংগঠন ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর ওমেন (ক্যাপ) কুষ্টিয়া জোন। অক্টোবর মাসকে স্তন ক্যান্সার সচেতনতার মাস ঘোষণা করে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৬ অক্টোবর) এ আয়োজন করে সংগঠনটি।
বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি সিয়াম মির্জা ও সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীমের নেতৃত্বে গোলাপী সড়ক শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সংগঠনটির সদস্যরা 'প্রাথমিকভাবে পড়লে ধরা, ৯০ শতাংশ ক্যান্সারই যায় সারা', 'সবাই হলে সচেতন, ক্যান্সার রুখতে কতক্ষণ', 'ক্যান্সারে থাকলে ভয়, বাল্যবিবাহ আর নয়', 'সূচনায় পড়লে ধরা, স্তন ক্যান্সার যায় সারা' ইত্যাদি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে শোভাযাত্রায় অংশ নেন৷ শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ক্যান্সার সচতেনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনটির সাবেক সভাপতি মহব্বত ফয়সাল, সাবেক সাধারণ সম্পাদক তাজমিন সুলতানা, সেন্ট্রাল আইটি বিষয়ক সম্পাদক রিয়াদুস সালেহীন, ভলান্টিয়ার অ্যাফেয়ারস বিষয়ক সম্পাদক সিদওয়ানুল হক সাকিন এবং সংগঠনটির সিনিয়র সদস্য তৌফিক আহমেদ ও সাকলাইন মুস্তাকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফারহানা এবাদ রিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ক্যাপ কুষ্টিয়া জোনের সাধারণ সম্পাদক মরিয়ম নেসা মীম।
আলোচনায় বক্তারা ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও স্তন ক্যান্সার হলে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, নারীদের ক্যান্সার সচেতনতা সৃষ্টিকারী সংগঠন 'ক্যাপ' ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) থেকে যাত্রা শুরু করে৷ বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবীদের প্রচেষ্টায় নারীদের স্তন ও জরায়ুমুখ ক্যান্সার সচেতনতায় কাজ করে যাচ্ছে সংগঠনটি৷
এমএসএম / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক