মোটরসাইকেলের বেপরোয়া গতিতে প্রাণ গেল দুই স্কুল শিক্ষার্থীর
ভোলার চরফ্যাসনে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় দুলারহাট সড়কে বশরত উল্লাহ চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন রোববার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বড় ভাইয়ের অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যায় মো. রাশেদুল ইসলাম (১৬)। পরে তার সাথে যোগ দেয় আরো দুই সহপাঠী। সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষ করে চরফ্যাসন-দুলারহাট সড়কের বশরত উল্লাহ চৌমুহনী নামক জায়গায় বাড়ি ফেরার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলিকে ধাক্কা দেয় তাদের মোটারসাইকেল। এতে ঘটনাস্থলেই রাশেদুল ইসলামের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মো. ইসমাইল (১৬) ও আরমান হোসেনকে (১৫) উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কিন্তু চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে দুজনকেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। আহত আরমান হোসেন রয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। তার অবস্থাও আশঙ্কাজনক।
নিহত রাশেদ ও ইসমাইল চরফ্যাসন উপজেলা আমিনাবাদ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের নসু মিয়া ও মো. বিল্লাল হোসেনের ছেলে। আহত আরমান একই গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে। তারা ৩ জনই স্থানীয় স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন জানান, নিহত রাশেদুল ইসলামের পরিবারের কোনো অভিযোগ না থাকায় গতকালই তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ইসমাইলের লাশ চরফ্যাসন এসে পৌঁছায়নি। এ ঘটনায় কারো পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।
এমএসএম / জামান
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি