ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহর সর্ববৃহৎ সুপারশপের উদ্বোধন করলেন মেয়র টিটু


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ৩:৩৩
‘হাটের মুঠোয় সাধ্যের বাজার’- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র জিলা স্কুল মোড়ে মিন্টু টাওয়ারের প্রথম তলায় ময়মনসিংহের সর্ববৃহৎ সুপারশপ ‘উদয় বাজার’-এর উদ্ধধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। ‍এর মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহ ও ময়মনসিংহ নগরীর জনগণ প্রয়োজনের সবকিছু একসাথে সাশ্রয়ী মূল্যে বিক্রয়ের লক্ষ্যে উদয় বাজার মেগা সুপারশপ যাত্রা শুরু করল। 
 
উদয় বাজার মেগা সুপারশপের এ ধরনের উদ্যেগকে স্বাগত জানিয়ে মেয়র ইকরামুল হক টিটু বলেন, এই সুপারশপের মাধ্যমে একদিকে মানুষ ভেজালমুক্ত পণ্য ক্রয় করতে পারবে, পাশাপাশি তরুণদের কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করার আহ্বান জানান। 
 
উদয় বাজার ময়মনসিংহ বিভাগের একমাত্র আইডিসি-এর ডিলার ও উদয় বাজার মেগা সুপারশপে রয়েছে ঢাকার বিখ্যাত কুইন্স বেকারিসহ গ্রোসারি পণ্য, ত্রোকারিজ, কসমেটিকস আইটেম, ফ্রেস মাছ ও মাংস, ফ্রোজেন আইটেম, ফরেন ফুড এবং টয়লেট্রিজ আইটেম, এক্সক্লুসিভ  চকলেট আইটেম ও যাবতীয় নিত্যপ্রয়োজনীয় প্রোডাক্টের বিপুল সমাহার। এখানে নগদ টাকার পাশাপাশি ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে কেনাকাটার ব্যবস্থা রয়েছে। উদয় বাজারের প্রধান লক্ষ্য হচ্ছে সঠিক দামে ও মানে ভোক্তাদের মাঝে পণ্য সরবরাহের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করা।

এমএসএম / জামান

টেকনাফে সিএনজি অটোরিকশাসহ সাড়ে তিন কোটি টাকার ৭০ হাজার ইয়াবা জব্দ

চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সাভারে শ্রমিক অসন্তোষ: ২৬৪ পোশাক কারখানায় ছুটি

সিলেটে পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত

ধামরাইয়ে বাক্‌প্রতিবন্ধীর বসতবাড়িতে দুর্বৃত্তদের আগুন

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

নেত্রকোণায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর উদ্যোগে সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে মানববন্ধন

চৌগাছায় গাছি সমাবেশ ও খেজুরের চারা বিতরণ: কৃষকদের সুবিধার্থে নির্মিত হবে মিনি কোল্ড স্টোরেজ

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার

রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ