দুমকিতে মাকে শ্লীলতাহানি করায় বাধা দেয়ায় ছেলেকে কুপিয়ে জখম
পটুয়াখালীর দুমকিতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে মাকে শ্লীলতাহানির ঘটনায় বাঁধা দেয়ায় ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গত শুক্রবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে দুমকি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পারিবারিক ও এজাহার সুত্রে জানা যায়, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা হারুন অর রশিদ জোমাদ্দার(৪৭) ও একই বাড়ির বাসিন্দা হাতেম আলী জোমাদ্দারের ছেলে বাবুল হোসেন জোমাদ্দার গংদের সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার দুপুরে যৌথ জমিজমা থেকে বাবুল জোমাদ্দার, জাহিদ, আরিফ হোসেন নারিকেল ও সুপারি পেরে বিক্রি করায় হারুন অর রশিদ'র স্ত্রী আনোয়াররা বেগম(৪০) জিজ্ঞেস করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং একপর্যায়ে শ্লীলতাহানি করে গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় ।
স্থানীয় ভাবে জানা যায় দীর্ঘ দিন আরিফ হোসেন এলাকায় মাদকের সাথে জড়িত। তাকে কয়েকবার দুমকি থানারপুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করার পর আইনের ফাঁক ফোঁকর দিয়ে বেরিয়ে এসে পুনরায় অপরাধের সাথে জড়িয়ে পড়ে। পরবর্তীতে মা'কে শ্লীলতাহানি করায় ছেলে মিলন(২২) জিজ্ঞেস করতে গেলে প্রতিপক্ষরা মিলনকে খুনের উদ্দেশ্যে এলোপাতাড়ি চাকু দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় । পরে ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন মিলনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনের অবস্থা আশংকাজনক দেখে বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় মিলনের বাবা হারুন অর রশিদ জোমাদ্দার রবিবার সকালে বাবুল হোসেন জোমাদ্দাকে প্রধান আসামি করে ৩ জনের বিরুদ্ধে দুমকি থানায় একটি মামলা দায়েরের করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুস সালাম বলেন, ব্যাপারে দুমকি থানায় মামলা হয়েছে, মামলা নং ০২ তারিখ ১৫/১০/২২ইংধারা-৩২৩/৩২৬/৩০৭/ ৩৭৯/৩৫৪//৫০৬(২) এবং ইতোমধ্যে আমরা প্রধান আসামি বাবুল হোসেনকে জোমাদ্দারকে আটক করে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করেন ও বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের
নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
চাঁদপুরে চাপে পড়ে এতিমখানায় টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন
নওয়াপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ২ বছর পুর্ন হলো আজ
Link Copied