২০২৩ সালের এসএসসি এপ্রিলে, এইচএসসি হতে পারে জুনে
আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা হতে পারে স্বাভাবিক সময়ের চেয়ে দুই মাস পরে। এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলে আর এইচএসসি পরীক্ষা এপ্রিলের বদলে আয়োজন করা হতে পারে জুনে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষের দিকে আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করা হয়েছে। এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষের দিকে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া হবে। নির্ধারিত সময়ের চাইতে দুই মাস করে পিছিয়ে এ পরীক্ষা আয়োজন করা হতে পারে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সেখানে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা বোর্ডের আরেক কর্মকর্তা জানান, আগামী এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত রয়েছে। এর দুই মাস পর জুনের শেষে সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে। এভাবে খসড়া পরীক্ষার রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে দেয়া হবে। মন্ত্রণালয় থেকে অনুমোদন দেয়া হলে সেটি প্রকাশ করা হবে।
এদিকে আগামী ৬ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এবারের এইচএসসি-সমমান পরীক্ষা। এ পরীক্ষা সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা কমিটির সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ১৯ অক্টোবর এ সভা অনুষ্ঠিত হবে। সেদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার সার্বিক প্রস্তুতি তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
জামান / জামান
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক