ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে চলছে জেলা পরিষদ নির্বাচন


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ১১:৪৩
মাদারীপুরে শুরু হয়েছে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। এর আগে গত ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ড. রহিমা খাতুনের কাছে চেয়ারম্যান ও সদস্যপদে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা।
 
মাদারীপুর জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল ১৫ সেপ্টেম্বর। পরে মনোনয়নপত্র যাছাই-বাছাই করা হয় ১৮ সেপ্টেম্বর। পরে বাছাইয়ের বিরুদ্ধে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর চলে আপিল দায়েরের। এছাড়া আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর। পরে ২৬ সেপ্টেম্বর হয় প্রতীক বরাদ্দ। আর ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয় জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্ব-স্ব উপজেলা চত্বরে চলে ভোটগ্রহণ।
 
এই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী আসনের সদস্য ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা ভোট দিবেন তাদের পছন্দের প্রার্থীকে।
 
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন জানান, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থীর মুনীর চৌধুরী নির্বাচিত হন। এছাড়া সদর উপজেলায় সদস্য পদে ২ জন, কালকিনিতে ২, ডাসার ৪, রাজৈর ২, শিবচর উপজেলায় সাধারণ সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মো. ইলিয়াস হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া সংরক্ষিত নারী আসনে সদর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে ৫ জন এবং রাজৈর ও শিবচর উপজেলা থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু