ঠাকুরগাঁওয়ে করোনা মোকাবেলায় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা হস্তান্তর
ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাস মোকাবেলায় অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও নিউইয়র্ক আমেরিকান বাংলাদেশি লায়ন্স ক্লাবের সহযোগিতায় অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার সভাপতি জাকির হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন- প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
ভিডিও কলের মাধ্যমে বক্তব্য দেন- অতিথি নিউইয়র্ক আমেরিকান বাংলাদেশি লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক লায়ন মো. সাইফুল ইসলাম, অন্যতম সমন্বয়ক লায়ন আজমাইন এফ নিশান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁওয়ের সিনিয়র এক্স ক্যাডেট আলহাজ বাবলুর রহমান, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম সপন, সদস্য নুর আফতাবুল আলম রুপম প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের জেলা শাখার কার্যকরী সদস্য লায়ন মো. রুহুল আমিন, লায়ন আসাদুর রহমানসহ বিভিন্ন সদস্য ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের পক্ষ থেকে করোনা মোকাবেলায় বিনামূল্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য বিভাগকে প্রদানের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied