খুলনা জেলা পরিষদ নির্বাচন
এবারও বিজয়ের মুকুট পরলেন শেখ হারুন
খুলনা জেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ হারুনুর রশীদ। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমএম মোর্ত্তজা রশিদী দারা পেয়েছেন ৪০৩ ভোট।
উৎসবমুখর পরিবেশে আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে খুলনা জেলার ১০টি কেন্দ্রে একসাথে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত। দিনের প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকলেও ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। ভোটাররা কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন। খুলনায় মোট ৯৭৮ ভোটারের মধ্যে ৯৭৬ জন ভোট প্রদান করেন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার সকাল ৯টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নির্বাচিত চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রায় ১১ বছর খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচিত ঘোষণার পর তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সকল স্তরের কর্মী-সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জেলা পরিষদের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। সেই সাথে খুলনা জেলা পরিষদকে ‘মডেল জেলা পরিষদ’ করার অঙ্গীকার করেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ