ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জেলা পরিষদ নির্বাচনে চন্দনাইশে আবু আহমদ চৌধুরী জুনু বিজয়ী


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-১০-২০২২ দুপুর ৪:২৩

জেলা পরিষদ নির্বাচনে ১১নং ওয়ার্ডে (চন্দনাইশ) উৎসবমুখর পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। এতে আবু আহমদ চৌধুরী জুনু (হাতি) ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচনে ভোটার ছিলেন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিরা।

আজ সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রামের জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের (চন্দনাইশ) সদস্যপদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ, ২টি পৌরসভা এবং ১টি উপজেলা পরিষদ মিলিয়ে মোট ১১৮টি ভোটের মধ্যে ১১৭টি ভোট কাস্ট হয়। এরমধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য আবু আহমদ চৌধুরী জুনু (হাতি) পেয়েছেন ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ টিপু চৌধুরী (তালা) পেয়েছেন ৫৩ ভোট।

অপরদিকে চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আনারস) ১১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা আসন-৪-এ মহিলা সদস্য ফারহানা আফরিন জিনিয়া (দোয়াত-কলম) ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ